আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ঘোষণা করেছেন যে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমোদন ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার এই প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারেনি এবং পারবেও না।
হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন জলযানের স্বাভাবিক ও নিয়মিত চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র যেসব ভিত্তিহীন দাবি করেছে—যেসব দাবি তাদের সামরিক বাহিনীর মরিয়া ও অসহায় অবস্থাকেই প্রকাশ করে—সেগুলো নিছক মিথ্যা ছাড়া আর কিছুই নয়।
এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালী আগের মতোই ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের অধীনে রয়েছে; ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমোদন ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারের পক্ষে এই প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা সম্ভব নয়—এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না।
ইসলামি ইরানের গর্বিত সশস্ত্র বাহিনী এ অঞ্চলে মার্কিন ও জায়নবাদী শত্রুদের প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছে; সর্বোচ্চ সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনেয়ী (আল্লাহ তাঁর ছায়া দীর্ঘস্থায়ী করুন)-এর প্রজ্ঞাপূর্ণ ও বিচক্ষণ নেতৃত্বে তারা জাতির অধিকার ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামি বিপ্লবের আদর্শ ও আমাদের প্রিয় দেশ ইরানকে সুরক্ষার ক্ষেত্রে বিন্দুমাত্র দ্বিধা করবে না; অধিকন্তু, যেকোনো ধরনের বা মাত্রার হুমকির জবাবে তারা অতীতের চেয়েও অনেক বেশি কঠোর ও ধ্বংসাত্মক আঘাত হানবে।...
Your Comment